ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারস্থ পাঁচপীর মাজারের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আঃ রহিম হাওলাদার দুর্জয় হাওলাদার (২৪), তার পিতা আঃ কুদ্দুস ও মাতা নাসিমা বেগম। অপরজন পশ্চিম শিয়ালদী গ্রামের মোঃ নাঈম বেপারী (২৮), তার পিতা ইবনে কাশেম ও মাতা নাসরিন বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঁচপীর মাজারের সামনে পাকা সড়ক থেকে ওই দুই যুবককে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।