ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদ। তিনি গোল্ডেন A+ অর্জনের পাশাপাশি ১৫০০ নম্বরের মধ্যে ১৩৩৯ নম্বর পেয়েছেন।
তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন ফলাফল অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
আব্দুর রশীদের এ সাফল্য সিরাজদিখানের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতেও তার সফলতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুর রশীদ ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ১৩৩৯, যা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে।