সাগর খান রিয়াল
মাটির ঘরায় চাল ছিলো না, ভাত ছিলো না হাড়িতে,
এমনও এক খড়ার দিনে কুটুম এলো বাড়িতে।
কাল বিয়ানের পান্তা ছিলো, লঙ্কা ছিলো গাছে,
তাই দিয়েনু খেতে তারে, করার কি আর আছে?
শহর বাবু কুটুম আমার, পান্তা খাবেন শেষে,
লজ্জাতে নাক কাটা গেলো, মরি আমি হেসে।
কুটুম বাবু কুটুম বাবু, আর কি বলো চাও?
পান্তা ভাতের সাথে কি ভাই, চিকন লবণ খাও?
গায়ের পথের রাস্তা ধরে, এলো গরুর গাড়িতে,
অনেকদিনের পরে আবার কুটুম এলো বাড়িতে।