তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে সোহেল আহমেদ রানার নেতৃত্বে
যুবদল। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা। তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আবারও নির্বাচন নিয়ে কথা বলায়। জামায়াত-শিবির চক্র অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন ও হাসান আহমেদ, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আকরাম জেলা যুবদল নেতা আমজাদ হোসেন, হাসান আহমেদ,মেহেদী হাসান হীরা,আরিফ মোড়ল, মাসুদ মোল্লা,নাসির আহমেদ,শামীম আহমেদ মেহেদী হাসান সজল,কোরবান আলী,আতিক ইসলাম,মুন্সিগঞ্জ জেলা জাসাস যুগ্ম আহবায়ক জাবেদ আকরাম সাধারণ সম্পাদক বাদসা মিয়া,সাংগঠনিক নবু হোসেন, ছাত্রদল সিরাজদিখান উপজেলা সাবেক সাধারণ রায়হান রহমান মৌসুম, রিয়াদ মোল্লা জিতু হাওলাদার, ইদরান হোসেন,হিমেল আহমেদ, রবিন শেখ, কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক শৈয়ব চাকলাদার,
মৎসবীবি দল উপজেলা সাধারণ সম্পাদক, গুলজার হেসেন,হুমায়ন বেপারী,
সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি, ’৭১ ও ’২৪-এর পরাজিত শক্তির দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবে যুবদল।