সপ্তম অধ্যায়
সংক্ষিপ্ত প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
১১। সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ লেখো।
উত্তর : সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ হলো—
i. অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
ii. পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন।
উত্তর : বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী শিশুদের দ্বারা কোনো কাজ করানো হলো শিশুশ্রম।
১৩। নারী অধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।
উত্তর : নারী অধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ
হলো—
i. কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান সুযোগ পায় না।
ii. মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না।
১৪। মানবাধিকারবিরোধী কাজের দুটি উদাহরণ দাও।
উত্তর : মানবাধিকারবিরোধী কাজের দুটি উদাহরণ হলো—
i. নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়।
ii. অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে নারী এবং শিশুদের ব্যবহার করা হয়।
১৫। মেয়েদের সমান অধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের দুটি করণীয় লেখো।
উত্তর : মেয়েদের সমান অধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের দুটি করণীয় হলো—
i. ছেলেদের মতো মেয়েদেরকে শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে।
ii. কর্মক্ষেত্রে মেয়েদের আগ্রাধিকার নিশ্চিত করতে হবে।
১৫। মানবাধিকার রক্ষায় আমাদের কী করতে হবে?
উত্তর : মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন
হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে
জানাতে হবে।