নুসাইবা আক্তার
৯ম শ্রেণী
শাখা: ময়না, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়
আমাদের দেশ সবুজে-শ্যামলে ঘেরা,
আমাদের দেশ সবচেয়ে সেরা,
এমন দেশ দেখলে জুড়িয়ে যায় প্রাণ।
চারিদিকে আছে শুধু ফুলের মিষ্টি ঘ্রান,
করিনা মোরা এখানে কোনো অবহেলা।
সারাদিন এই দেখে কেটে যায় বেলা,
নদীর ওই পারে আছে এক দেশ,
ওই দেশে প্রকৃতির নেই কোনো শেষ।
গাছে গাছে ধরে মিষ্টি মিষ্টি ফল,
ঝর্না দিয়ে বয়ে যায় মিষ্টি স্বচ্ছ জল।
আমার দেশ, আমার প্রিয় দেশ,
পৃথিবীর শ্রেষ্ঠ দেশ।