বাংলাদেশ জাতীয় পার্টি-বি জে পি সিরাজদিখান উপজেলা শাখা কমিটির অনুমোদন!
সিরাজদিখান প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় পার্টি-বি জে পি মুন্সীগঞ্জ জেলার আওতাধীন সিরাজদিখান উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মুন্সীগঞ্জ জেলা শাখার আহবায়ক এসএম হারুন অর রশিদ ও সদস্য সচিব শরিফ দোকানদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শেখ শাহিনকে আহবায়ক ও মোঃ কাজী আমজাদ হোসেন কে সদস্য সচিব করে ৩ মাসের জন্য ১৯ সদস্য বিশিষ্ট সিরাজদিখান উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া অনুমোদিত কমিটিতে মোঃ শিপন পাঠান,মোঃ সুমন আহম্মেদ ও মোঃ জয়দুল হোসেনকে সিনিয়র যুগ্ন আহবায়ক, মোঃ জাফর, মোঃ ইউসুফ আরাফাত, মোঃ ফাহিম হোসেন ও মোঃ কাজী সুজনকে যুগ্ন আহবায়ক, ভূঁইয়া মোঃ মামুন,মোঃ তৌহিদ,মোঃ রাজন খান,মোঃ দিপু শেখ, মোঃ সাগর খান, মোঃ শেখ মুজিব, মোঃ মোস্তাফিজ রহমান, মোঃ সিফাত, মোঃ সোহেল দেওয়ান ও মোঃ মাহবুব মোড়লকে সম্মানিত সদস্য করা হয়।