বিএনপির নিবেদিত কর্মী রশুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী শিফাতুল ইসলাম জনি!
সিরাজদিখান প্রতিনিধিঃ
সৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পূর্বে বিএনপির নেতাকর্মীরা যখন রাজনৈতিক দূর্দুিন পার করছিলেন এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলের দূর্দুিন কাটিয়ে দিন ফেরানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন সেই সময়ে নির্যাতন নিপীড়ন জেল জুলুমের তোয়াক্কা না করে দলের দিন ফেরানোর চেষ্টায় যে কোন আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়া দেশের লাখো যুবকদের মধ্যে শেখ মোঃ শিফাতুল ইসলাম জনি তাদের মধ্যে অন্যতম একজন।
কখনো তপ্ত দুপুরের কড় রোদে কখনো আবার বৃষ্টির পানিতে ভিজে সহযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে দলের ডাকা যে কোন আন্দোলন সংগ্রামে যোগ দিতে সবার আগে ঝাপিয়ে পরেছেন জনি। বিএনপির সেই দূর্দিনে অনেকে বাড়ী থেকে এমনকি ঘর থেকেও বের না হলেও বিএনপির রাজনীতি নিয়ে সরব ছিলেন শেখ মোঃ শিফাতুল ইসলাম জনি। সৈরাচার শেখ হাসিনার আওয়ামী পুলিশের গ্রেফতারে আতঙ্কের মধ্যে থেকেও সিনিয়র নেতাদের নির্দেশে দলের নেতাকর্মীদের একত্রে করতে এক পা ও পিছুপা হননি জনি।
জানা যায়, শেখ মোঃ শিফাতুল ইসলাম জনি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক সদস্য হিসেবে অধিষ্ঠিত আছেন। ২০০১ সাল থেকে জনি বিএনপির রাজনীতি করে আসছেন। তিনি তার রাজনৈতিক জীবনে ৬ টি রাজনৈতিক মামলার আসামী হয়ে ২০১১ সালে ২ বার ও ২০২৪ সালের ১৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার হন। এছাড়া বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগের রোশনলে পরে হত্যা চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামী হওয়াসহ বিএনপির রাজনীতি করার কারণে দীর্ঘ ৫ পাঁচ বছর এলাকা ছাড়া হয়েছিলেন।
শেখ মোঃ শিফাতুল ইসলাম জনি রশুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী হয়ে নেতার্মীকর্মীদের কাছে দোয়া ও সমর্থন কামণা করছেন।