বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের কোটি মানুষের দোয়া: মীর সরফত আলী সপু
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের কোটি কোটি মানুষ দোয়া করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, “দেশবাসীর বহু মানুষ নেত্রীর রোগমুক্তির জন্য নফল নামাজ ও তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন। আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসবেন।”
বুধবার শ্রীনগর কলেজ রোড এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, “নেত্রীর সুস্থতা বাংলাদেশে গণতন্ত্রকে পুনরায় প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে।”
এসময় উপস্থিত ছিলেন—মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও দেলোয়ার হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।