
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাজার এলাকায় অবস্থিত আল মুসলিম বিল্ডার্সের ১২৩ একর জমির পূর্ব পাশ দিয়ে প্রায় ৪৪ একর জমি অবৈধভাবে দখলের অভিযোগে দায়েরকৃত মামলায় আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। দায়েরকৃত মামলা নং-সিআর ৪২৬। গতকাল বৃহস্পতিবার ২৯ শে ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ দায়রা জর্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২ এর ম্যাজিষ্ট্রেট গ্রেফতারী পরোয়ানার এ আদেশ জারী করেন। জানা যায় গত ২০২২ সালের ২৪ শে অক্টোবর আল মুসলিম বিল্ডার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান বাদী হয়ে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে মুন্সীগঞ্জ দায়রা জর্জ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং-সিআর ৪২৬। মামলাটি দায়েরের পর মামলার তদন্ত ভার পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআইর উপর ন্যাস্ত করা হয়। পিবিআই মামলাটি তদন্ত সমাপ্ত করে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করে। দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে মামলার এজাহার নামীয় বিবাদীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ান জারী করা হয়। মামলার বাদী আবু রায়হান বলেন দীর্ঘদিন যাবত আমিন মোহাম্মদ গ্রুপ প্রভাব খাটিয়ে সরকারি জমি, ব্যক্তি মালিকানা জমি,সহ বিভিন্ন মানুষের জমি অবৈধভাবে দখল করে সেখানে বালু দিয়ে ভরাট করছে। যার ফলে হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের। আল মুসলিম বিল্ডার্সের প্রকৃত সম্পত্তি দখল করে নেয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন আদালতের এই আদেশের মাধ্যমে আমরা আশা করি ন্যায় বিচার পাব।
এ ব্যপারে আল মুসলিম বিল্ডার্স লিমিটেড তথা বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মনিরুজ্জামান কনক বলেন, এই আদেশের মাধ্যমে মুন্সীগঞ্জের আমলি আদালত ২ একটি নজির স্থাপন করলেন যত বড় ক্ষমতাধর হোক না কেন আইনের কাছে তার জবাব দিতে হবে আমরা আশা করি যাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তারা অবশ্যই আদালতে আসবেন এবং জবাব দিবেন।