মুন্সীগঞ্জ-১ আসনে ভোটের নয়া সমীকরণ: বিএনপির গৃহদাহ নাকি জোটের বাজিমাত?
মোঃ রুবেল বেপারী, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের লড়াই এখন তুঙ্গে! ৫ লাখ ৩৯ হাজারের বেশি ভোটারের এই আসনে ভোটের হিসাব মেলাতে ঘাম ঝরছে বড় দলগুলোর। বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন এখন টক অব দ্য টাউন।
বর্তমান পরিস্থিতি: একদিকে বিএনপির দলীয় প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ, অন্যদিকে মাঠের পরিচিত মুখ মমিন আলী এবং কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু স্বতন্ত্র হিসেবে অনড়। বিএনপির এই 'ত্রিমুখী' বিভাজন কি ধানের শীষের নিশ্চিত ভোট ব্যাংককে খণ্ডবিখণ্ড করে দেবে?
জোটের সম্ভাবনা: বিপরীতে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোট যদি একক প্রার্থী হিসেবে এ কে এম ফখরুদ্দীন রাজি (জামায়াত) অথবা আতিকুর রহমান খানকে (হাতপাখা) মাঠে রাখে, তবে সংগবদ্ধ ভোটের শক্তিতে তারা কি জয় ছিনিয়ে নিতে পারবে?
আপনার মতামত কী?
১. বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল কি ১১ দলীয় জোটের প্রার্থীর জন্য জয়ের রাস্তা পরিষ্কার করে দিচ্ছে? ২. তরুণ ভোটাররা কি এবার প্রথাগত রাজনীতির বাইরে 'নতুন মুখ' ও 'ক্লিন ইমেজ' প্রাধান্য দেবে?
৩. শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন?