যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান ও নিমতলায় পথসভা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের অবস্থা করেছে যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ রানা নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার মালখানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেরানীগঞ্জ পর্যন্ত যায়। এ সময় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
পরে দুপুরে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় যুবদল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।