সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজদিখান নিউজ প্রতিনিধিঃ
“সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন—
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন,
উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেধা আচার্য্য,
উপজেলা একাডেমিক সুপারভাইজার এইচ.এম. মালেক,
এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল করিম এবং সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগের সময় কীভাবে দ্রুত উদ্ধার তৎপরতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়— সে বিষয়ে ব্যবহারিক মহড়া ও প্রশিক্ষণ প্রদর্শন করেন। শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত কর্মকর্তারা এতে অংশ নিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।