সিরাজদিখানে 'ইন্ডাস্ট্রিয়ালিষ্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর উপজেলা কমিটি গঠন: চপল সভাপতি, রুবেল সেক্রেটারি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের কল্যাণমূলক সংগঠন ‘ইন্ডাস্ট্রিয়ালিষ্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দীন তালুকদার চপল এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল বেপারী।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোঃ মোশাররফ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ আল আমিন, সাংগঠনিক সম্পাদক নাহিদ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রিপন, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মল্লিক এবং অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলী জিন্নাহ।
এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— আফছার উদ্দিন, মোঃ সম্রাট ও মোঃ কামাল হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, সিরাজদিখান উপজেলার শিল্প ও ব্যবসা খাতের সামগ্রিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে এই ফাউন্ডেশন নিয়মতান্ত্রিক ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। একটি মডেল ও স্বনির্ভর উপজেলা গঠনে এই নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।