সিরাজদিখানে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বিশ্নিবজিৎ সরকার, নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেটের সামনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
সভাপতিত্ব করেন কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসিম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা এবং উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়া।
সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার ও আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।