সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, উপজেলা সেক্রেটারি ওয়াসিম মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল হামিদুল্লাহ, মাওফুজুর রহমানসহ কর্মপরিষদের সদস্যরা।
সৌজন্য সাক্ষাতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় পর্যায়ে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়!!!