সিরাজদিখানে নবাগত ইউএনও’র সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিরাজদিখান উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক নাজমুশ শোয়াইবসহ থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ নবাগত ইউএনও-কে শুভেচ্ছা জানান এবং সিরাজদিখান উপজেলার সার্বিক পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন নাগরিক অসংগতির বিষয় তুলে ধরেন। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে উপজেলা প্রশাসনকে সব ধরনের ইতিবাচক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের হাতে ছাত্রশিবিরের সাংগঠনিক প্রকাশনা সামগ্রী উপহার হিসেবে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।