সিরাজদিখানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ শাহ আলম-এর সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মমিন আলী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি গোয়ালবাড়ি মোড় থেকে শুরু হয়ে সিরাজদিখান বাজারের শিকদার মার্কেট পর্যন্ত পদযাত্রা করে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শিকদার, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি রাহেদুল ইসলাম রিপন এবং শ্রীনগর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে বলেন, বিএনপি হচ্ছে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার একমাত্র শক্তি। তারা বর্তমান সরকারের গণবিরোধী কার্যক্রমের তীব্র সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।