সিরাজদিখানে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার ও স্থানীয় নেতা হাজী মোহাম্মদ শাহ আলম। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি মাঠে রয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তারা দাবি করেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।