সিরাজদিখান প্রতিনিধিঃ
গালফ ডেভেলপমেন্ট কোম্পানি ফাউন্ডেশন (জিডিসিএফের) আর্থিক অনুদানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জয়নব বিবি মাদ্রাসা ও আব্দুল গাফফার গাল্লানি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নে অবস্থিত আবাসন পকল্প বিক্রমপুর মর্ডান সিটি লিঃ মাদরাসা ও মসজিদটির ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গালফ ডেভেলপমেন্ট কোম্পানি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক গাফফার। বিক্রমপুর মডার্ন সিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ উজ্জ্বলের সভাপতিত্বে ও প্রকল্পটির পরিচালক মোঃ মাহমুদুল হাসান ঝন্টুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবাসন প্রকল্প বিক্রমপুর মডার্ন সিটি লিঃ চেয়ারম্যান মোঃ মহসিন মোল্লা, (লেবার মিনিস্ট্রি প্রটোকল) হান্নান সরদার। বিক্রমপুর মডার্ন সিটি লিঃ পরিচালক মোঃ শাকিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জিডিসিএফের পরিচালক তাহমিনা ইয়াসমিন, বিক্রমপুর মর্ডান সিটি লিঃ পরিচালকগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মোনাজাতের পর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।