সিরাজদিখানে মোল্লাকান্দী ব্রীজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দী ব্রীজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক বস্ত্র ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ মমিন আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, এবং সিরাজদিখান ও বালুরচর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ চলমান ব্রীজ নির্মাণ কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এলাকার জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, মোল্লাকান্দী ব্রীজটি নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।