সিরাজদিখানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
মো: রুবেল বেপারী, সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাহিদুল দেওয়ান নামে হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী গ্রেফতার গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সে উপজেলার বালিয়াকান্দা গ্রামের হাকিম দেওয়ান খোকার ছেলে।
জানাযায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার হত্যা মামলার পরোয়ানভুক্ত আসামি জাহিদুল। দীর্ঘদিন পলাতক থাকার পর সিরাজদিখান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কেয়াইন থেকে তাকে গ্রেফতার করে।
সিরাজদিখান থানাপার প্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, তার নির্দেশনায় এসআই মিঠুন কুমার দাস ও এএসআই ইসলাম উদ্দিন সংগীয় ফোর্সসহ জাহিদুলকে গ্রেফতার করে। আজ তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।