
সিরাজদিখানে হেফাজতে ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও কর্মী সম্মেলনের অনুমোদন গ্রহণ
সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে আগামী ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান থানা ও ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনটি সিরাজদিখান মডেল মসজিদ প্রাঙ্গণে জোহর থেকে আসর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সম্মেলনের পূর্বপ্রস্তুতি হিসেবে ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, হেফাজতে ইসলাম সিরাজদিখান উপজেলার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ কাসেম, সাধারণ সম্পাদক মুফতি হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি শাহাদাত খান, মুফতি আব্দুল আহাদ, মাওলানা মনির হোসেন, ভাই মোহাম্মদ শাহ আলী এবং ভাই মোহাম্মদ আজহার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের কর্মী ও প্রতিনিধিদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হবে।”