সিরাজদিখানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নির্দেশক্রমে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে এসআই নোমান ছিদ্দিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিরাজদিখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সিরাজদিখান বাজারের আল-মদিনা বেকারী এন্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ রবিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রবিন সিরাজদিখান সরদার পাড়া এলাকার মোঃ খোকন সরদারের ছেলে। তার কাছ থেকে আনুমানিক দুই হাজার টাকা মূল্যের ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১৯(ক) অনুযায়ী সিরাজদিখান থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-২৪, জিআর নং-৩৭৮; তারিখ ২৪ ডিসেম্বর ২০২৫। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।