প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৭:২৯ পি.এম
সিরাজদিখান অবৈধ হাউজিং কোম্পানির সাইনবোর্ড অপসারণ

সিরাজদিখান অবৈধ হাউজিং কোম্পানির সাইনবোর্ড অপসারণ
সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ হাউসিং কোম্পানির সাইনবোর্ড অপসারণে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি। রবিবার বিকালে পর্যন্ত উপজেলার রশুনিয়া ও বাসাইল ইউনিয়নে অভিযান চালিয়ে এসেন্ড, মাতৃভূমি ও স্বর্ণভূমি নামে বেশ কয়েকটি হাউজিং কম্পানির সাইনবোর্ড অপসারণ করা হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি জানান, অভিযান চালিয়ে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমিতে স্থাপিত অননুমোদিত এবং অবৈধ হাউজিং কোম্পানিগুলোর বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণ এবং কৃষকদের অননুমোদিত এবং অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছে অর্থের বিনিময়ে তাদের ফসলি জমিতে সাইনবোর্ড/বিলবোর্ড ভাড়ায় টানানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়।
এ সময় উপজেলা ভূমি অফিসের কানুনগো কামাল হোসেনসহ রসুনিয়া ও বাসাইল ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২১ মুক্ত কাগজ