সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব রুম্পা ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কামরুন নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোতালেব হোসেন।
সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং স্কুল ও অভিভাবকদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।