সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা।
রানা হোসেন, নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বদলি জনিত কারণে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক-এর সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ওসি আবু বক্কর সিদ্দিক উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্তরিকতা ও দক্ষ ব্যবস্থাপনার ফলে জনগণ নিরাপদ পরিবেশ পেয়েছে।
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার মাসুদ, সহ-সভাপতি জমিরুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী, দপ্তর সম্পাদক মোরসালিন রহমান, সদস্য আমিনুল ইসলাম লিপু, রানা হোসেন, আল রাফি, প্রান্তোষ দেবনাথ, আরাফাত রহমান শান্তসহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সংবর্ধিত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সিরাজদিখানের মানুষ অত্যন্ত আন্তরিক। এখানে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও এ জনপদের মানুষের কল্যাণে পাশে থাকার চেষ্টা করবো।”
অনুষ্ঠানের শেষে তাকে ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।