সিরাজদিখানে আবনায়ে জামি’আ হালীমিয়া মধুপুরের কাউন্সিল ও ফুযালা সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবনায়ে জামি’আ হালীমিয়া কাউন্সিল ও ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের জামি’আ ইসলামিয়া হালীমিয়া মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও সংগঠনের প্রধান উপদেষ্টা, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ।
জামি’আ ইসলামিয়া হালীমিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এবং মুফতি ইলিয়াস জাবের ও মুফতি মুহাম্মদ আলী বিক্রমপুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি আব্দুল আহাদ, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সাইফুল ইসলাম, সংগঠনের সভাপতি মুফতি মেরাজ হোসাইন, সহ-সভাপতি মাওলানা তাসলিম হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন সাদী, সাহিত্য সম্পাদক মাওলানা আবু ইউসুফ, মাওলানা ফয়সাল মুনতাসির ও মাওলানা শাহেদ আলীসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হন মাওলানা তাসলিম হোসাইন এবং সাধারণ সম্পাদক মুফতি খলিলুর রহমান। অন্য পদগুলোতে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মুফতি মেরাজ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আলী বিক্রমপুরী, দপ্তর সম্পাদক মাওলানা সালাউদ্দিন, সাহিত্য সম্পাদক মাওলানা আবু ইউসুফ এবং প্রচার সম্পাদক মাওলানা সুহাইল আহমদ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।