সিরাজদিখানে সাইবার নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আইসিটি অফিসের যৌথ উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী প্রোগ্রামার শায়লা শারমিন তন্বী,লৌহজং উপজেলার সহকারী প্রোগ্রামার তৌফিক বিন বারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. মারুফা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেধা আচার্য্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এবং সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন নিরাপত্তা, দায়িত্বশীল ডিজিটাল আচরণ ও সাইবার বুলিং প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।