উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলে জেলা পুলিশের কোর্ট পরিদর্শন করেন শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ। শনিবার (১৯ জুলাই) অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ কোর্ট পুলিশ কর্তৃক প্রদত্ত পরিদর্শন সালাম গ্রহণ করেন। সালামী গ্রহণ শেষে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), সদর কোর্টে রক্ষিত বিভিন্ন রেজিস্টার, সিডিএমএস এন্ট্রি যাচাই, মালখানা পরিদর্শন সহ সদর কোর্টের প্রতিটি স্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেন। অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা কোর্টের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।