পলকে পলকে বুকের স্পন্দনে ভাবি তোমার কথা,
ক্ষণে ক্ষণে না পেয়ে তোমায়, বাড়ে বুকে ব্যথা----।।
নিমিষে তোমায় না পেলে কাছে,
এক দণ্ড পরে ২০৬টি হাড়ে সাড়া দেয় নেই যেন কেউ পাশে----।।,
মূহুর্তেই তুমি মায়া ডোরে বেঁধে করেছো আপন,
প্রহর গুনি আসবে বলে তুমি, এবুকে প্রেমের বীজ করেছি বপন----।।
৮ প্রহরে ১ দিন, কবে আসবে সেই দিন, তুমি ধরবে আমার হাত--
সেকেন্ড মিনিটে হবে ভালবাসার মিলন,
ভুলে যাবো মোরা সকল ঘাতপ্রতিঘাত----।।
এভাবে ২৪ ঘন্টা পেরিয়ে যাবে, দুটি দেহ হয়ে একাকার---
সপ্তাহে সপ্তাহে চুপিচুপি এসো মনের বাগানে, বিজয় হবে ভালোবাসার---।।
পক্ষ যাবে কেটে, হবে তোমার আমার মনের বিনিময়,
মাসে মাসে তোমার কোলে শুয়ে গাইব সুখের গান,
দূর হবে সকল সমাজ লোকের ভয়----।।
১২ মাসে বছর হবে তখন ঘুমাবো তোমার বুকে, পার হবে বছর সাল----
সময় যাবে বাড়বে প্রেম, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।।
