1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

অল্প বয়সের আবেগে বিয়ে, অপু বললেন ‘জীবনের বড় ভুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পঠিত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হঠাৎ নিজের বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন চুপচাপ থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়েটি ছিল তাঁর জন্য একটি ‘ভুল সিদ্ধান্ত’।

অপুর এই স্বীকারোক্তি ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—ঠিক কী কারণে এমন মন্তব্য করলেন এই তারকা? সাক্ষাৎকারে তিনি বলেন, খুব অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে বিয়ে করেছিলেন, যা পরবর্তী সময়ে তাঁর জীবনের বড় ভুল হিসেবে মনে হয়েছে। তাঁর উপলব্ধি, ‘ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

 

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল চুপিসারে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ ৯ বছর বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ সেই বিয়ের খবর প্রকাশ করেন তিনি। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে থাকছে। বিভিন্ন উৎসব ও স্কুলের ছুটিতে বাবা শাকিব খানের বাসায় দাদা-দাদির সঙ্গে সময় কাটে তার।

কাজের দিক থেকে কিছুটা অনিয়মিত হলেও বিভিন্ন পণ্যের প্রচারণা, শোরুম উদ্বোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকেন অপু বিশ্বাস।

গেল ঈদুল ফিতরে অপু অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি না পেলেও আগামী কোরবানির ঈদে ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

 

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park