
সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাৎ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মুন্না।
কর্মসূচিতে পাঁচ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিরাজদিখানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।