1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কেন্দুয়ায় হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে এমপি হিলালী ।। রেজিস্টারে স্বাক্ষর থাকলেও স্কুলে নেই শিক্ষিকা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন চিরাং ইউনিয়নের বানিয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ৪ মে আকস্মিক পরিদর্শনে যান নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। পরিদর্শনকালে ৬ জন শিক্ষকের স্থলে ৪ জনকে উপস্থিত পাওয়া যায়।

১ জন শিক্ষক অনুমোদিত ছুটিতে আছেন, অপর ১ জন শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত কিন্তু হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে। উপস্থিতি রেজিস্টার খাতায় ৫ জন শিক্ষকের স্বাক্ষর থাকলেও সহকারী শিক্ষিকা হেলেনা আক্তারের স্বাক্ষর আছে কিন্তু তিনি উপস্থিত নেই! এমপি জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, সহকারি শিক্ষিকা হেলেনা আক্তার প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র বিদ্যালয়ে কর্মরত। তিনি সকালে স্কুলে এসেছিলেন,পরে স্বাক্ষর করে কখন চলে গিয়েছেন বলে যাননি।

 

 

তবে এমপির পরিদর্শনের সংবাদ শুনে দ্রতস্কুলে ফিরে আসেন হেলেনা আক্তার। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হলে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়।

তাই সকল শিক্ষককে দায়িত্বশীল হয়ে শিশুদের শিক্ষাদান করতে হবে। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, তিনি বর্তমানে কক্সবাজারে প্রশিক্ষণে রয়েছেন। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন উল্লেখ করে বলেন, তদন্ত করে ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুত্রঃ দৈ.জন. ০৫.০৫.২৬খ্রি।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park