1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কোটি টাকা নিয়ে উধাও ‘তিশা’, দিশেহারা গ্রাহক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

কোটি টাকা নিয়ে উধাও ‘তিশা’, দিশেহারা গ্রাহক

গাইবান্ধায় সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি লাপাত্তা হয়েছে ‘তিশা ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিওর কর্মকর্তারা। এতে শতাধিক গ্রাহক দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ১০ হাজার টাকা সঞ্চয়ে ১ লাখ এবং ১ লাখ টাকায় ১০ লাখ পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় গাইবান্ধা সদর উপজেলার প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ শতাধিক গ্রাহক এই প্রতারক চক্রের ফাঁদে পড়েন। নির্ধারিত সময়ে ঋণ নিতে এনজিওর কার্যালয়ে গিয়ে গ্রাহকেরা দেখেন, অফিসে তালা ঝুলছে। কর্মকর্তারাও লাপাত্তা। এর পর থেকেই দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, গাইবান্ধা জেলা শহরের সুখশান্তির বাজারে অবস্থিত একটি ভাড়া বাসায় তিশা ফাউন্ডেশন নামে এনজিওর সাইন বোর্ড। কয়েকজন গ্রাহক ঋণের জন্য অফিসে সামনে অপেক্ষা করছেন। কিন্তু অফিসের মূল গেটে তালা ঝুলছেন। গ্রাহকদের দাবি, এখন তাঁদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে হবে নয়তো ঋণ দিতে হবে।

স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘বাসাটি তিশা ফাউন্ডেশন ভাড়া নেয় লোন পরিচালনার জন্য। অফিসে চার-পাঁচজন নিয়মিত অফিস করছেন। এখন শুনছি তারা গ্রাহকদের কাছ থেকে লোন দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে গেছে। মানুষ প্রতিদিনই সঞ্চয়ের টাকা জন্য আসছেন। অফিসে তালা ঝোলানো দেখে চলে যাচ্ছেন।’

এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ করেছেন গাইবান্ধা শহরের সবুজপাড়ার ভুক্তভোগী ব্যবসায়ী রতন মিয়া। তিনি অভিযোগে উল্লেখ করেন, ‘গাইবান্ধা পৌর এলাকার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সুখশান্তির বাজারে অবস্থিত তিশা ফাউন্ডেশন নামের একটি এনজিও থেকে ব্রাঞ্চ ম্যানেজার জসিম মিয়াসহ কর্মকর্তারা এসে ১০ হাজার টাকা সঞ্চয় জমা করলে ১ লাখ টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিলে আমি তাদের প্রতিষ্ঠানে সঞ্চয়ের জন্য ৯২ হাজার টাকা জমা করি। আমার পরিচিত আরও অনেকেই সেখানে লোন পাওয়ার আশায় সঞ্চয় জমা রাখেন। লোন দেওয়ার তারিখে গিয়ে দেখি, তাদের অফিসে তালা ঝুলছে। সেখানে শত শত গ্রাহকের কাছে জানতে পারি, প্রতারক চক্রটি শুধু আমাদের কাছেই নয়, তারা জেলার বিভিন্ন স্থান থেকে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে।’ সুত্র: দৈ:গাই: ৫ মে২০২৬

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park