1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চন্ডিবর্দী আশ্রয়কেন্দ্র এলাকা থেকে গাঁজাসহ সাগর নামের যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

​চন্ডিবর্দী আশ্রয়কেন্দ্র এলাকা থেকে গাঁজাসহ সাগর নামের যুবক গ্রেফতার
​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
​মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সাগর (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চন্ডিবর্দী আশ্রয়কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মোঃ সাগর ওই গ্রামের মফিজ বেপারী ও জরিনা বেগমের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকায় মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালিত হয়।
​অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এসআই হাসনাইন আহম্মেদ, এএসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স চন্ডিবর্দী আশ্রয়কেন্দ্র সংলগ্ন সাগরের বাড়ীর সামনের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক মুক্ত সমাজ গঠনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park