
চোরমর্দনে যুব সমাজের উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চোরমর্দনে যুব সমাজের উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ আল-আমীন শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শরীফ খান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান, আওলাদ হোসেন, আবু কালাম, মোঃ রনি, ঘনেশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের সদস্যরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্থানীয় যুবসমাজের এমন উদ্যোগ এলাকায় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।