1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ত্রিপুরা সরকার ও বাংলাদেশ সহকারী হাইকমিশন, ত্রিপুরা এবং ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ ও অন্যান্য সংস্থার সমন্বয়ে মহান ২১ ফেব্রুয়ারী, ২0২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোর ৭.০০টায় প্রভাত ফেরীর মাধ্যমে র‍্যালী বের হয়। র‍্যালীটি অাগরতলা টাউন হল, কর্ণেল চৌমুনী, বিধুরকর্তা চৌমুহনী, লক্ষ্মী নারায়ণ রোড, জগন্নাথ বাড়ি মন্দিরের পাশ দিয়ে প্রদক্ষিন করে পুনরায় আগরতলা টাউন হল শহীদ ব্যাদীতে এসে পুষ্প অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন- “ইয়ুথ ফোরাম বাংলাদেশ” এর কমিউনিকেশন এ্যাডভাইজার জনাব মোঃ কোরবান আলী।

ত্রিপুরা রাজ্যেবাসী স্বত:স্ফুর্তভাবে শহীদের স্মরণে সকালে প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ভাষা শহীদ স্মরণে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ এর সভাপতি ড. দেবব্রত দেব রায় বলেন, ১৯৬১ সালের ১৯ মে ভারতে মাতৃভাষার জন্য ১১জন প্রাণ দিয়েছেন। সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ মুজাহিদ রহমান বলেন, এখন হবে মাতৃভাষাকে টিকিয়ে রাখার বিষয়।

এসময় রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ রাজ্যের সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন।

 

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park