1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নাভারন বাজারের খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের নির্দেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

নাভারন বাজারের খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের নির্দেশ

নাভারন পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।

হস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সরেজমিনে নাভারন পুরাতন বাজার পরিদর্শন করেন। এ সময় অবৈধ দখলদারদের স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থে ওই জায়গায় অচিরেই হাট চাঁদনী নির্মাণ করা হবে। প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে এম সাইফুল্লাহ বলেন, ‘এখানে হাট চাঁদনী নির্মাণের জন্য সরকারি তরফ থেকে আগে থেকেই বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে। সেটি এখন বাস্তবায়ন করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাভারন পুরাতন বাজারের বিপুল পরিমাণ খাস জমি এক শ্রেণির ব্যক্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, কেউ কেউ স্থাপনা নির্মাণ কিংবা খালি জায়গা দখল করে মোটা অঙ্কের টাকায় সাবলিজ দিয়েছেন। আবার কেউ কেউ এসব স্থাপনা থেকে নিয়মিত ভাড়া আদায় করছেন।

নাভারন পুরাতন বাজারের ওই খাস জমিতে অন্তত ২০ থেকে ২৫ ব্যক্তি মাছ-তরকারি, চা-পান, ওয়ার্কশপসহ বিভিন্ন ধরনের দোকান গড়ে তুলেছেন বলে জানা গেছে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহর সঙ্গে ছিলেন নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. এমদাদুল হক ইমদাদ এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. তোফাজ্জল হোসেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে নাভারন ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান মিনুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুত্র: দৈ.রা. ২৪ সেপ্টেম্বর ২০২৬

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park