1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পাহাড়ে থাকা বাঙালি মানুষেরা সবচেয়ে বেশি শোষিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত

পাহাড়ী মানে শুধু চাকমা, মারমা, ত্রিপুরা, তনচইঙ্গা, খুমি, ম্রো, বম না। পাহাড়ে বাঙালীরাও আছে। হিন্দু আছে, মুসলমান আছে, বড়ুয়া আছে।

পাহাড়ে থাকা বাঙালীরা সবচেয়ে শোষিত মানুষ। পাহাড়ে চাকরীতে সব কোটা উপজাতিদের জন্য। আবার তাদের জন্য সমতলেও কোটা আছে। কিন্তু পাহাড়ে থাকা গরীব বাঙালীদের জন্য সেটাও নাই। তাই আপনার পাহাড়ী বাঙালী কোনো বন্ধু নাই, আপনি চিনেনও না।

বৃটিশরা চাকমাদের আনুগত্যের বিনিময়ে এক বিশাল সুবিধা দিয়ে রেখেছিল। এখনো সেই আইনই চলে সেখানে। যেকোনো কিছুর জন্য রাজার সার্টিফিকেট লাগে। জমি কিনতে, এমনকি বিয়ে করতেও লাগে। রাজার সার্টিফিকেট ছাড়া বিয়েও বৈধ নয়।

পাহাড়ী বাঙালীদের এই সার্টিফিকেট পাওয়া খুবই কঠিন। অথচ বার্মা বা মিজোরাম থেকে আসা একজন উপজাতি সহজেই সেটা পায়। পাহাড়ে সরকারী চাকরী গুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব চাকমা আর অল্প কিছু অন্য উপজাতিদের জন্য বরাদ্ধ। ৮০%ই তাদের।

চতুর্থ শ্রেণীর চাকরী গুলো আপনার আমার ভাষায় কথা বলা লোকেরা পায়। জেলা পরিষদ, উপজেলা পরিষদে একটু খোঁজ নিলেই এই তথ্যের সত্যতা পাবেন।

তো পাহাড়ে থাকা এই বাঙালীরা না উপজাতি কোটায় এসে ইউনিভার্সিটি বা মেডিকেলে পড়তে পারে, না বিসিএস দিয়ে ক্যাডার হয়, না ছোট চাকরী করতে পারে।
এরা আপনার আমার ট্যুর গাইড হিসেবেই কাজ করে, ছোট খাটো ব্যবসা করে। সেটার জন্যও আবার শান্তিবাহিনীকে চাঁদা দিতে হয়।

– তাহমীদুল ইসলাম

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park