
সিরাজদিখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক ঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষকান্দা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক নাহিদ মাছুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে আটক করা হয়েছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।