1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ভোটের মাঠে এগিয়ে এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৫৩১ বার পঠিত

সিরাজদিখানে ভোটের মাঠে এগিয়ে এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন!

মোহাম্মদ রোমান হাওলাদার,

জমে উঠেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা
পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণা। আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনসহ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৪ জন। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী একে অপরের সাথে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত মাঠে সক্রিয় রয়েছেন এ্যাডভোকটে তাহমিনা আক্তার তুহিনসহ আরো ৩ প্রার্থী। তারা দিন রাত এক করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী থাকলেও প্রচার প্রচারণার দিক দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। নির্বাচনে প্রার্থীরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলেও এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের সাথে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতবে এমন কোন প্রার্থী নেই বললেই চলে। প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধে লড়াই হোক বা না হোক তবে সুষ্ঠ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান উপজেলার সাধারণ ভোটাররা। এদিকে জনমত বিশ্লেষণে ভোটের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছেন এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। তবে নির্বাচনী মাঠে শেষ অবদি ভোট ধরে রাখতে পারলে এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের জয় অনেকটাই সহজ বলে মনে করেন নেতাকর্মীরা। অন্যদিকে নির্বাচন যতোই ঘনিয়ে আসছে এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের প্রচারণা ও গণসংযোগের ব্যস্ততা ততোই বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। জয়ের ব্যাপারে আশাবাদী এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন নানা ভাবে তার কর্মদক্ষতা, যোগ্যতা ও সততার তুলে ধরছেন। ভোটারদের তার বাগে আনতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা ও সততার বিচার বিশ্লেষণ করে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনকেই বেছে নেবে উপজেলার সাধারণ মানুষ। এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park