1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে মারামারি ও ঘর ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

সিরাজদিখানে মারামারি ও ঘর ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেফতার

​নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) | 

​মুন্সীগঞ্জের সিরাজদিখানে মারপিট ও বসতঘর ভাঙচুরের মামলায় মো. মিলন শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লতব্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মিলন শেখ উপজেলার লতব্দী হাই স্কুল সংলগ্ন এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, লতব্দী এলাকার বাসিন্দা মো. সিজান খানকে (২২) মারপিট এবং তার বসতঘর ভাঙচুর করার অভিযোগে সিরাজদিখান থানায় একটি মামলা রুজু করা হয়। ওই মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।

​সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আব্দুল হান্নান জানান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ২৩ এপ্রিল রাত ৮টা থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মামলার এজাহারনামীয় আসামী মিলন শেখকে লতব্দী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

​ওসি আরও জানান, অপরাধ দমনে সিরাজদিখান থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park