
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান | ২১ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল হান্নান এর সুযোগ্য পরিচালনায় এলাকায় আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত ০৯:৪০ ঘটিকায় সিরাজদিখান থানাধীন রাজানগর ইউনিয়নের নয়ানগর উত্তর হাটি এলাকায় অভিযান চালায় পুলিশ। রাজানগর বাজার থেকে সৈয়দপুর বাজারগামী রাস্তার বিপ্লব স্টোরের সামনে থেকে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী: আলামিন (৪১), পিতা- নাজিম উদ্দিন। তিনি সিরাজদিখান থানার দক্ষিণ পাউসার এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।