1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখান বাজার কাঠপট্টি ব্রিজের নিচে বর্জ্যের ভাগাড়: মরে যাচ্ছে ইছামতীর গুরুত্বপূর্ণ শাখা খাল

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সিরাজদিখান বাজার কাঠপট্টি ব্রিজের নিচে বর্জ্যের ভাগাড়: মরে যাচ্ছে ইছামতীর গুরুত্বপূর্ণ শাখা খাল
​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সিরাজদিখান বাজার কাঠপট্টি ব্রিজের তলদেশ এখন ময়লা-আবর্জনা ও বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। বাজারের যাবতীয় পচনশীল ও প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে ইছামতী নদীর এই অতি গুরুত্বপূর্ণ শাখা খালে। ফলে প্রতিনিয়ত দূষিত হয়ে খালটি নাব্যতা হারিয়ে চরম হুমকির মুখে পড়ছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, শাখা খালটি ওই এলাকার পানি নিষ্কাশন ও কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবিরপাড়া, চন্দনধূল, তাজপুর, কুসুমপুর এবং হোতারচকসহ আশপাশের কয়েকটি গ্রামের জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি জমিতে সেচ ব্যবস্থার প্রধান মাধ্যম এই খালটি। প্রতিদিন কাঠপট্টি ব্রিজের ওপর ও আশপাশ থেকে বাজারের ময়লা-আবর্জনা ফেলায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
​স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই খালটি যদি অবিলম্বে বর্জ্যমুক্ত ও পুনর্খনন করা না হয়, তবে বর্ষা মৌসুমে এলাকার কৃষি জমিগুলো যেমন জলাবদ্ধতায় পড়বে, তেমনি শুষ্ক মৌসুমে সেচ সংকটে কৃষিকাজ মারাত্মক ব্যাহত হবে। সিরাজদিখান বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ দ্রুত খালের আবর্জনা অপসারণ এবং খালটি রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোড় দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park