1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সমাজ থেকে মাদক ও জুয়ার ভয়াবহতা দূর করার দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী উলামা ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
এছাড়া উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সৈয়দপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মাহবুবুর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলেট, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে. আই. চৌধুরী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, অঙ্গীকার সংগঠনের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত এবং থানা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সানু-সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় আরও উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদাত খান, রাজানগর বেপারীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আলিমুজ্জামান সাদী, হাফেজ মাওলানা আহমাদুল্লাহ , তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ রুহুল আমিন, মোহনপুর মসজিদের ইমাম মাওলানা রিয়াজ মাহমুদ, গোপালনগর মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইসহাক, মুফতি মেরাজ হোসাইন, মাওলানা আবু ইউসুফ এবং হাফেজ আব্দুল কাইয়ুমসহ এলাকার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ী ও জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতন করার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park