
হেরোইনসহ সিরাজদিখানের বেজ্রেরহাটি থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পুড়িয়া হেরোইনসহ মোঃ নূর ইসলাম ওরফে জহিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার (২১ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব বেজ্রেরহাটি (ইমামগঞ্জ) এলাকার ইটের রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর ইসলাম ওই গ্রামের মৃত চান মিয়া হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সিরাজদিখান থানার এসআই রুবেল শিকদার সঙ্গীয় ফোর্সসহ পূর্ব বেজ্রেরহাটি সাকিনস্থ নূর ইসলামের ঘরের পেছনের রাস্তা থেকে তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৩ পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।