1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
আজ (২০ মে, ২০২৬) বুধবার বেলা ১০ ঘটিকায় মুন্সিগঞ্জ শহরের শহিদ মিনার চত্বরে ভারতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক হামলা ও নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমাদ ইসহাকীর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা জালাল উদ্দীন আহমাদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, কেন্দ্রীয় সদস্য মুফতী নূর হোসাইন নূরানী, মাওলানা আজহারুল ইসলাম ও ইঞ্জিনিয়ার কে. এম আতিকুর রহমান প্রমূখ।

সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ইসমাঈল, মাওলানা ইউনুর আহমাদ বালাশুরী, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা কাজী মুস্তাফিজুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান নুমানী, মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী, মাওলানা মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, মুফতি ফয়জুল্লাহ উসমানী, মাওলানা শাহাদাত, মাওলানা জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির, মাওলানা ওয়ালিউল্লাহ্, মাওলানা মোশাররফ, প্রচার সম্পাদক মাওলানা আহসানুল্লাহ, সহ-অর্থ সম্পাদক আবরারুল হক হাতেমী, সদর উপজেলা সভাপতি মুফতী সিদ্দীকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দীকুর রহমান, শ্রীনগর থানা সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী কাসেমী, সিরাজদিখান থানা সাধারণ সম্পাদক

মুফতী আবুল হাসান, লৌহজং থানা সভাপতি মাওলানা সালমান, সাধারণ সম্পাদক মাওলানা মোকাররম, টঙ্গীবাড়ী থানা সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর সহ জেলা ও উপজেলার শীর্ষ উলামায়ে কেরাম।

সমাবেশে বক্তারা ভারতে অব্যাহত মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা এবং অবিলম্বে এ নির্যাতন বন্ধের জোড়-দাবি জানান। বক্তাগন ভারত সরকারের প্রতি হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন-অবিলম্বে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করুন নতুবা পরিনতি ভাল হবে না। নেতৃবৃন্দ জাতিসংঘের মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন তিনি যেন দ্রুত জাতিসংঘের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী বাংলাদেশ সরকারের প্রতি জোড় দাবী জানিয়ে বলেন সরকার যেন অবিলম্বে বিজেপি সরকারের এ নারকীয় হামলার নিন্দা এবং ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ মোনাজাতের মধ্যমে

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park