1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বিএনপি নেতাদের বৃক্ষরোপন কর্মসূচিতে বাধা এবং হুমকি

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধামালিয়া গ্রামে সড়কে নিএনপি নেতাদের বৃক্ষরোপন কর্মসূচি বাধা হয়ে দাঁড়িয়েছে একটি গোষ্ঠী। তাদের মধ্যে অন্যতম আলাউদ্দিন বেপারি যিনি নানা রকম হুমকি সহ আক্রমণের চেষ্টা করেছে সামাজিক এই উদ্যোগ গ্রহণকারীদের ওপর।

সড়কে বৃক্ষরোপনের প্রস্তুতি সম্পন্ন করেছে নিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আবু তাহের বেপারী, বর্তমান সভাপতি বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর সহ স্থানীয় নেতৃবৃন্দ। অন্যদিকে বৃক্ষরোপন কর্মসূচির বিরুদ্ধে নানা রকম হুমকি দিয়ে আসছিলেন ধামালিয়া বেপারী বাড়ির আলাউদ্দিন। এরই মধ্যে গত ১৯ জুলাই শনিবার স্থানীয় নতুন বাজারে আবু তাহের বেপারীর ওপর হঠাৎ আক্রমণাত্মত হয়ে উঠেন তিনি। তিনি আবু তাহের বেপারীকে উদ্দেশ্য করে বৃক্ষরোপন কর্মসূচি বন্ধ করতে বলেন। কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানালে মারধরের চেষ্টা করেন আলাউদ্দিন নামক সেই ব্যক্তি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান বলেন, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। বৃক্ষরোপন কর্মসূচি জন্য আমরা সরকারের অনুমোদন নিয়েছি। এই সামাজিক কর্মসূচির সার্বিক বিষয়টির দায়িত্ব পালন করে যাচ্ছেন বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আবু তাহের বেপারী। তাকে বিভিন্ন জায়গায় অপমান এবং শারীরিক আক্রমণের চেষ্টা করে যাচ্ছে আলাউদ্দিন এবং তার সহযোগিরা। তাদের অনেকেই এক সময়ের নৌকার সমর্থক। বিএনপি নেতাদের ভালো কাজ সহ্য করতে পারছেন না তারা। তাদের এরকম আক্রমণাত্মক আচরণের কারণে তাহের বেপারী অনেকটা নিরাপত্তহীনতায় ভুগছেন।

সিরাজদিখান থানার ওসির নিকট মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্মসূচিতে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করলেও আক্রমণের বিষয় অস্বীকার করেন আলাউদ্দিন। বিএনপি নেতাদের বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করতে দিবেন না বলেও হুশিয়ারি করেন তিনি।

এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি জনাব হাবিবুর রহমান।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park