1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: “স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: “স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”

স্টাফ রিপোর্টার ॥

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।

আলোচনা সভায় ইউএনও শাহিনা আক্তার বলেন,

> “বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক বেশি সচেতন ও সাহসী। তারা নিজেদের অধিকার আদায়ে এখন রাস্তায় নেমে আসছে— এটাই সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আগামী দিনে কন্যাশিশুরাই মেধা ও সাহস দিয়ে সমাজকে আলোকিত করবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার, এবং সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park